পৃথিবীর সব নীড়, আজ ঝড়ো হাওয়ার কবলে
মৃতদের আত্মার শান্তি কামনাতে, দুদণ্ড দাড়ায় না
কেউ আর; শুধু মরা কাকের চোখে, জীবন কামনা
হৃদয়ে নোনা জলের স্বাদ, বেঁচে যন্ত্রের আদলে।
অনেকদিন অনেকে হৃদয় বিসর্জন দিয়ে
ডেকে নিয়ে গেছে আত্ম অহংকার
যত সামান্য কিছু মূল্য দিয়ে।
মূল্যের পতি-দানে, প্রতিদিন
কামড়ে খায় মানবতা
নিঃশ্বাস থেকে।
বিশ্বাস হীন
জীবনের
বোধে।
মৃতদের আত্মার শান্তি কামনাতে, দুদণ্ড দাড়ায় না
কেউ আর; শুধু মরা কাকের চোখে, জীবন কামনা
হৃদয়ে নোনা জলের স্বাদ, বেঁচে যন্ত্রের আদলে।
অনেকদিন অনেকে হৃদয় বিসর্জন দিয়ে
ডেকে নিয়ে গেছে আত্ম অহংকার
যত সামান্য কিছু মূল্য দিয়ে।
মূল্যের পতি-দানে, প্রতিদিন
কামড়ে খায় মানবতা
নিঃশ্বাস থেকে।
বিশ্বাস হীন
জীবনের
বোধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন